spot_img

ইভিএম নয়, ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংসদীয় ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে।

সোমবার (৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।

এদিকে ৫ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ জুন খুলনা ও বরিশালে ও ২১ জুন রাজশাহী ও সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ