spot_img

ব্যবসায়ীদের ক্ষতি পূরণ করা সম্ভব নয় : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়।

বুধবার (৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি। সব দোকান পুড়ে গেছে। এটা একটা এক্সিডেন্ট। এর মাধ্যমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যবসায়ীদের এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। আমরা চেষ্টা করব ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য।

তিনি আরও বলেন, তাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে মজা করা হয়েছে। কারণ এই ১৫ হাজার টাকা কাকে দেবে? একটা দোকানের কর্মচারী আছে, মালিক আছে ও মালিকের পরিবার আছে। ১৫ হাজার টাকা অপ্রতুল। এটাকে আরও বেশি করা উচিত। এখানে যতগুলো মালিক ও কর্মচারী তাদের প্রত্যেককে সহযোগিতা দেওয়া উচিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ