spot_img
spot_img

বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকার ও দেশবাসীকে হেফাজতের আহ্বান

রাজধানী ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি ও তাদের পাশে দাঁড়াতে সরকার এবং দেশবাসীকে আহবান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (৫ এপ্রিল) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনায় আমরা ব্যথিত। এই ঘটনায় হাজারো ব্যবসায়ী বড় ধরণের ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেক ব্যবসায়ী পথে বসে গেছেন। ক্ষতিগ্রস্তদের আমরা সহানুভূতি জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে দুয়া করি আল্লাহ তাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন।

তিনি বলেন, সরকার ও দেশবাসীর উচিৎ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো। আমরা সরকারকে অনুরোধ করবো এই ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য। তাদের সহযোগিতা করা উচিৎ, যাতে করে তারা পুনরায় ব্যবসা শুরু করতে পারে।

দেশবাসীর উদ্দেশ্যে আমরা বলবো, যার যেটুক সামর্থ আছে,তা দিয়ে অগ্নিকান্ডে ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। বিপদগ্রস্তদের পাশে দাঁড়ালে এর প্রতিদান মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে ইন শা  আল্লাহ।

তিনি বলেন, পবিত্র রমজান মাস সহানুভূতি ও সহনশীলতার মাস। এই মাসে আমাদের উচিৎ এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়ানো। তাই আসুন পবিত্র রমজান মাসে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াই। তাদের দুঃখ-দুর্দশা লাগবে চেষ্টা করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ