spot_img

দুর্নীতি রাষ্ট্রের সর্বত্র এক মহামারি রূপ ধারণ করেছে : মাওলানা মোসাদ্দেক বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিলস্নাহ আল-মাদানী বলেছেন, দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ। ব্যাংকগুলো দেওয়ালিয়ার পথে। দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ অসহায়। দুর্নীতি রাষ্ট্রের সর্বত্র এক মহামারি রূপ ধারণ করেছে।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে বরিশাল শহরের একটি রেষ্টুরেন্টে চরমোনাই আলিয়া মাদরাসার সাবেক ও বর্তমান ছাত্র প্লাটফর্ম এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মোসাদ্দেক বিল্লাহ বলেন, চরমোনাই মিশন দীনের পুর্ণাঙ্গ মিশন নিয়ে কাজ করছে। দাওয়াত, তা’লিম, তাযকিয়া ও জিহাদের সমন্বয়ে কাজ করছে। এজন্য এ মিশনকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। দীনের খন্ডিত ধারণার পরিবর্তে দীনের পুর্ণাঙ্গ ধারণা তুলে ধরতে হবে।

তিনি বলেন, ইসলাম ও মুসলামনদের বিরম্নদ্ধে বিশ্বব্যাপী গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশও সে ষড়যন্ত্র থেকে খালি নেই। সরকারের ভিতর ও বাইরে ঘাপটি মেরে থাকা কতিপয় নাস্তিক-বেঈমান ইসলাম ও মুসলমানদের বিরম্নদ্ধে বিভিন্নভাবে বিষোদগার করে
যাচ্ছে।

তিনি আরও বলেন, ইসলামবিরোধী শক্তি বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করে বাংলাদেশকে একটি অকার্যকর দেশ হিসেবে বিশ্বে তুলে
ধরার চক্রান্ত করছে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম। চরমোনাই আলীয়া মাদরাসার বর্তশান এবং সাবেক ছাত্রগণ বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ