spot_img
spot_img

৪ মিনিটেই শেষ রেলের আগাম টিকিট

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে অনলাইনে টিকিট বিক্রি শুরুর চার মিনিটেই আগাম টিকিট শেষ হয়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ শুক্রবার (৭ এপ্রিল) থেকে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি হয়।

এদিকে ঈদের টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। তবে অনেকে কাউন্টারে এসে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন।

জানা যায়, পূর্ব ঘোষনা অনুযায়ী সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। আগে থেকেই অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখা যাত্রীরা কোনো ভোগান্তি ছাড়াই পেয়ে যান টিকিট। দীর্ঘ ভোগান্তি যুগের অবসান হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।

রেলের অ্যাপে প্রতি মিনিটে অন্তত ১০ লাখ ভিজিটর প্রবেশ করতে পারেন। এছাড়া প্রতি মিনিটে টিকিট বিক্রি করা যায় আট হাজার। সে হিসেবে আজকের টিকিট মাত্র চার মিনিটেই শেষ হয়ে যায় বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার।

এদিকে শনিবার (৮ এপ্রিল) বিক্রি করা হবে ১৮ এপ্রিলের টিকিট, রোববার (৯ এপ্রিল) ১৯ এপ্রিলের, সোমবার (১০ এপ্রিল) ২০ এপ্রিল ও মঙ্গলবার (১১ এপ্রিল) বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট।

একইভাবে ঈদ ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। প্রথম দিন (১৫ এপ্রিল) বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট, ১৬ এপ্রিল বিক্রি করা হবে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি করা হবে ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি করা হবে ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল বিক্রি করা হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকিট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ