spot_img
spot_img

রাশিয়া সীমান্তে বিধ্বস্ত ইউক্রেনের বিমান, পাইলট আটক

রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ইউক্রেনের একটি হালকা বিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি’র সীমান্তরক্ষী বাহিনী এই তথ্য জানিয়েছে।

বিধ্বস্ত বিমানের পাইলট প্রাণে বেঁচে গেছেন তবে তাকে গ্রেফতার করা হয়েছে। এটি সামরিক নাকি বেসামরিক বিমান ছিল তা নিশ্চিত করতে পারেনি রুশ সীমান্ত রক্ষী বাহিনী।

বিধ্বস্ত বিমানের পাইলটের পরণে রয়েছে সামরিক স্টাইলের পোশাক এবং মাথায় বেইজবল ক্যাপ। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো পরিষ্কার নয়।

বিমানটি বিধ্বস্ত হয়েছে রাশিয়া সীমান্তের ২৫ কিলোমিটার দূরবর্তী বুতোভস্ক গ্রামে। বিধ্বস্ত বিমান থেকে পাইলট নিচেই নেমে পালিয়ে ইউক্রেনে ফিরে যাওয়ার চেষ্টা করে তবে তাকে সীমান্তরক্ষীরা ধরে ফেলে।

সূত্র : পার্সটুডে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ