spot_img
spot_img

৭৫ ঘণ্টা পর নিভল বঙ্গবাজারের আগুন

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা ভয়াবহ আগুন পুরোপুরি নিভেছে ৭৫ ঘণ্টা পর।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টায় এ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়েছিল।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, আগুন লাগার পর নিরাপত্তার কথা ভেবে বঙ্গবাজার ও আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এখন সেটি পুরোপুরি চালু করা সম্ভব হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ