পবিত্র আল-আকসায় ভয়াবহ হামলার পর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে হামাস।
হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ বলেছেন, জেরুসালেমের আল-আকসা মসজিদে ইসরাইলী আগ্রাসনের মুখে ফিলিস্তিনিরা তাদের অস্ত্র বন্ধ করে বসে থাকবে না।
ইসরাইলের উত্তরাঞ্চলে লেবানন থেকে রকেট ছোড়ার জন্য ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর দোষারোপ করার পর বৃহস্পতিবার (৬ এপ্রিল) বৈরুত থেকে তিনি এ কথা বলেন।
ইসরাইল রকেট হামলার সামরিক প্রতিক্রিয়ার হুমকি দেওয়ায় ইসমাঈল হানিয়া এক দিন আগে লেবাননের রাজধানীতে এসে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফিলিস্তিনি সংস্থার অন্যান্য প্রধানদের সাথে দেখা করেন।
বৈঠকের পর এক বিবৃতিতে হানিয়াহ বলেন, আল-আকসার বিরুদ্ধে ইসরাইলের বর্বর আগ্রাসনের মুখে আমাদের ফিলিস্তিনি জনগণ এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো চুপ করে বসে থাকবে না।
বিবৃতিতে ইসমাঈল হানিয়া বলেন, সমস্ত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে ইহুদিবাদী দখলদারিত্বের বিরুদ্ধে তাদের প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।
সূত্র : এএফপি











