খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী আজ শুক্রবার (৭ এপ্রিল) ইফতারের মুহূর্তে
ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর ইন্তিকারে গভীর শোক প্রকাশ করেছে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আজ শুক্রবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠার কাজে ময়দানে সক্রিয় ছিলেন। দ্বীনের প্রচার প্রসার এবং ইলমে দ্বীনের বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি মরহুম মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দু’আ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।










