spot_img
spot_img

রাশিয়ার স্বার্থ ও উদ্বেগকে প্রাধান্য দিয়ে নতুন বিশ্বব্যবস্থা গড়তে হবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার স্বার্থ ও উদ্বেগকে প্রাধান্য দিয়ে নতুন বিশ্বব্যবস্থা গড়তে হবে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরব।

শুক্রবার (৭ এপ্রিল) আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

লাভরবের ভাষ্যমতে, রাশিয়ার স্বার্থ ও উদ্যোগকে প্রাধান্য দিয়ে নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলাই ইউক্রেন শান্তি আলোচনা ফলপ্রসূ করার একমাত্র সমাধান। একক নেতৃত্বের এক পক্ষীয় বিশ্বব্যবস্থাকে প্রত্যাখ্যান করে রাশিয়া।

মার্কিন আধিপত্যের পতন ও নতুন বিশ্বব্যবস্থার লক্ষ্যে পরাশক্তিধর দেশটি দীর্ঘদিন যাবত এও বলে আসছে যে, আমেরিকার বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে রাশিয়া। আর ইউক্রেন আক্রমণ সেই লড়াইয়েরই অংশ।

এছাড়া ইউক্রেন ইস্যুতে কোনো কূটনৈতিক সমাধানে না পৌঁছায় মস্কো সম্প্রতি ক্ষোভ প্রকাশ করে এবং বিবৃতিতে উল্লেখ করে যে, ইউক্রেনে এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া মস্কোর আর কোনো উপায় নেই।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ