spot_img
spot_img

ইসরাইলী বাহিনীর বাধা উপেক্ষা করে আল আকসায় লাখো মুসল্লির ঢল

গত মঙ্গলবার রাতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী আল আকসা মসজিদে ভয়াবহ হামলা চালিয়ে কয়েক ডজন মুসল্লীকে আহত ও ৪০০ জনকে আটক করে। পরবর্তী দুই দিনও দখলদার বাহিনীর সহিংসতা চলতে থাকে আল আকসা জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হামলার মর্মান্তিক দৃশ্যগুলি যে কারো মনে ভয়ের সঞ্চার করার জন্য যথেষ্ট। কিন্তু এত নির্যাতন, গ্রেফতার ও ইসরাইলী বাহিনীর বিভিন্ন হুমকির পরও দমে যায়নি ফিলিস্তিনিরা। সবকিছু উপেক্ষা করেই পুনরায় আল আকসায় হাজির হয়েছেন তারা।

ফিলিস্তিনের আল ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ১৬ তম রমজানে ইশা ও তারাবিহর নামাজে প্রায় ১ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি আল আকসায় সমাবেত হন। এ সময় মসজিদের গেট ও পুরাতন শহর জুড়ে হাজার হাজার ইসরাইলী বাহিনী নিযুক্ত ছিল।

আল কুদুস ওয়াকফ কাউন্সিল জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছর মুসল্লিদের উপস্থিতি বেড়েছে। যদিও পবিত্র রমজান মাসে খুব অল্প সংখ্যক গাজাবাসীকে পূর্ব জেরুজালেমে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

ইসরাইল পুলিশের মতে রমজান মাসের জন্য জেরুসালেমে ২ হাজার ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ