spot_img

ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিয়ে যা বললেন সেতুমন্ত্রী

এবার পবিত্র ঈদুল ফিতরে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকছে না। তবে শুধু পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো যাবে না।

রোববার (৯ এপ্রিল) রাজধানীর বনানীর বিআরটির কার্যালয়ে ঈদে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, মহাসড়কে মোটরসাইকেল চলবে না, এটি কি আমরা বলেছি? তবে শুধু পদ্মা সেতু বাদে সব মহাসড়কেই মোটরসাইকেল চলবে।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে পাঁচ দিন এবং পরে সাত দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ