spot_img

ইনু-মেননদের লাগাম টেনে না ধরলে ধর্মপ্রাণ মানুষকে শান্ত রাখা যাবে না : নেজামে ইসলাম পার্টি

জাতীয় সংসদে মেনন ইনুদের ইসলাম বিদ্বেষী প্রতিহিংসা ও আক্রমণাত্বক বক্তৃতার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নেজামে ইসলাম পার্টি বলেছে, এইসকল লগি বৈঠা ছাড়া পরগাছাদের উষ্ককানিমুলক কথা ধর্মপ্রাণ মানুষ মেনে নিবে না। ৯৫% মুসলমানদের ভ্যাট ট্যাক্সে চালিত দেশের ইসলাম, মুসলমান বিসমিল্লাহ, মদীনা সনদ, নিয়ে ঔদ্ধত্যপূর্ণ স্পর্ধা দেশের ধর্মপ্রাণ ছাত্র জনতা ও জনসাধারণ সহ্য করবে না।

আজ রোববার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এসব কথা বলেন।

সরকার কে উদ্দেশ্য করে নেতৃদ্বয় বলেন এদের লাগাম টেনে ধরুন, নইলে এর কড়া মাশুল আপনাদের দিতে হবে এদেশের মানুষ ইসলাম বিদ্বেষী কাউকে জাতীয় সংসদে সহ্য করবে না। ইসলাম মুসলমান, সংবিধানে বিসমিল্লাহ, রাস্ট্র ধর্ম নিয়ে এদের চুলকানি, গা জ্বালা আর ধর্মদ্রোহী বিষোদগার অনেক মাত্রাতিরিক্ত হয়ে গেছে, দেশের আপামর জনসাধারণ এসব সহ্য করবে না, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে এবং সরকারের পোষা এইসব জন সমর্থন হীন পরগাছা নেতাদের দায় সরকার কেই নিতে হবে বলেও নেতৃদ্বয় হুশিয়ারি উচ্চারণ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ