spot_img
spot_img

সাগরে ভাসছে ১২০০ অভিবাসী; উদ্ধারে কাজ করছে ইতালি

সিসিলির উপকূলের জনাকীর্ণ দুইটি নৌকায় প্রায় ১২০০ অভিবাসীকে উদ্ধারে বড়সর অভিযান পরিচালনা করছে ইতালির কোস্টগার্ড।

এরমধ্যে একটি মাছ ধরার নৌকায় সাগরে ভাসছে ৮০০ অভিবাসী। অন্যদিকে আরেকটি নৌকায় ভাসছে ৪০০ অভিবাসন প্রার্থী।

গত শুক্রবার (৭ এপ্রিল) থেকে এ পর্যন্ত অভিযান চালিয়ে দুই হাজারের বেশি অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করেছে ইতালির উপকূলরক্ষা বাহিনী।

গত বছরের তুলনায় চলতি বছর ইতালিতে অভিবাসনপ্রার্থীদের ভিড় জমানো হার আরও বেড়েছে। যদিও দেশটির ডানপন্থি সরকার অভিবাসন নীতিতে কট্টরতা আরোপ করার পক্ষেই অবস্থান নিয়েছে।

৪০০ অভিবাসী বোঝাই নৌকাটি ধারণা করা হচ্ছে লিবিয়ার তবরুক থেকে এসেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘মিসিং মাইগ্রান্টস’ প্রকল্প বলছে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ২৬ হাজারের বেশি মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে অথবা নিখোঁজ হয়েছে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ