spot_img

নিম্ন আদালতের ১৬ বিচারকের পদোন্নতি, বদলি ১৭

অতিরিক্ত জেলা ও দায়রা জজ বা সমপদমর্যাদার পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। একই সঙ্গে জেলা ও দায়রা জজ বা সমপদমর্যাদার ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) আজ বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।

গত ৬ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দারের সই করা পদোন্নতি ও বদলি সংক্রান্ত আলাদা আলাদাভাবে প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের ১৬ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ বা সমপদমর্যাদার পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ