spot_img
spot_img

দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

প্রায় দেড় ঘণ্টা পর রাজধানীর চকবাজার এলাকায় সিরামিকের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগে। ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বেলা পৌনে ১১টায় আগুনের খবর পেয়ে প্রথমে সেখানে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরও ২টি ইউনিট যোগ দিয়েছে। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

এতে কেউ হতাহত হয়নি বলে জানান এই কর্মকর্তা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ