ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী দখলকৃত পশ্চিমতীরে অভিযানের নামে ফিলিস্তিনি বালককে মাথায় গুলি চালিয়ে শহীদ করেছে। পাশাপাশি আরও দুইজন ফিলিস্তিনিকে গুরুতর আহত করেছে দখলদার বাহিনী।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১০ এপ্রিল) পশ্চিম তীরের জেরিকো শহরে অবস্থিত আকবাত জাবর শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়েছে, শরণার্থী শিবিরে অভিযানের সময় ১৫ বছর বয়সী মুহাম্মাদ ফয়েজ বলহানের মাথায় গুলি চালায় দখলদার বাহিনী। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। এছাড়াও এ অভিযানে ২ জন ফিলিস্তিনি আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দখলদার ইসরাইল বাহিনী শরণার্থী শিবিরে হামলা চালালে স্থানীয় বাসিন্দাদের সাথে সংঘর্ষ শুরু হয়।
গত সপ্তাহে দখলকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলার পর থেকে ফিলিস্তিন অঞ্চল জুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য; পরিসংখ্যান অনুযায়ী এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১০০ জন ফিলিস্তিনিকে গুলি চালিয়ে শহীদ করেছে দখলদার বাহিনী। অন্যদিকে ফিলিস্তিনিদের পৃথক হামলায় ১৬ জন ইসরায়েলি নিহত হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











