spot_img
spot_img

জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা বৃহস্পতিবার

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে এ জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান আলতাফুন নেছা মায়া।

বুধবার (১২ এপ্রিল) ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আলতাফুন নেছা মায়া বলেন, সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর সেখানে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়ার জন্য রাখা হবে।

তিনি বলেন, শ্রদ্ধা জানানো জন্য শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হবে। পরে জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা হবে গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান বলেন, বর্তমানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ