spot_img
spot_img

পবিত্র আল-আকসায় অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা

পবিত্র রমজান মাস শেষ হওয়া পর্যন্ত আল-আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (১১ এপ্রিল) দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী প্রমুখ নিরাপত্তা পরিষদের সদস্যদের সাথে এক বৈঠকে মিলিত হয়েছেন।

বৈঠক শেষে নেতানিয়াহু জানায়, রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত আল-আকসা প্রাঙ্গনে আর কোনো অমুসলিমকে প্রবেশ করতে দেওয়া হবে না।

ইহুদিবাদী ইসরাইলের ক্রমবর্ধমান উগ্র বসতি স্থাপনকারী ক্ষমতাসীনরা আল-আকসা নীতি মেনে চলবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন নেতানিয়াহুর উগ্রপন্থী পুলিশমন্ত্রী ইতামার বেন-গিভির। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিন।

সূত্র : আল জাজিরা মুবাশ্বির

spot_img
spot_img
spot_img

সর্বশেষ