spot_img
spot_img

তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে মৃত্যু ১০ জন

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় আবারও নৌকা ডুবে প্রাণ গেল অভিবাসনপ্রত্যাশীদের। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে।

মঙ্গলবার (১১ এপ্রিল) তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ১০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন। এছাড়া ৭২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের বরাতে সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে তারা সবাই আফ্রিকার নাগরিক।

চলতি বছর উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নৌকা ডুবে অভিবাসনপ্রত্যাশীদের মৃতের সংখ্যাও।

সিজিটিএন জানায়, মঙ্গলবার অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকা তিউনিশিয়া উপকূলের কাছে ডুবে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দেশটির কোস্টগার্ডের সদস্যরা। বুধবার পর্যন্ত অভিযান চালিয়ে ৭২ জনকে জীবিত ও কয়েকজনের মরদেহ উদ্ধার করেন তারা।

এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের সবাই আফ্রিকার নাগরিক বলেও জানিয়েছে কোস্টগার্ড।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ