spot_img

দুদকের মামলায় তারেক রহমান ও জোবায়দা রহমানের বিচার শুরু

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলার তাদের আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মুহাম্মাদ আছাদুজ্জামানের আদালত এ অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৬ মে দিন ধার্য করেছেন আদালত। আর আগে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের বিষয়ে করা আবেদনটি নামঞ্জুর করেন আদালত।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিষয়টি জানিয়েছেন।

গত ৯ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ মুহাম্মাদ আছাদুজ্জামানের আদালতে এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এদিন পলাতক আসামিপক্ষে আইনজীবী নিয়োগ করতে অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার শুনানি করেন। অপরদিকে দুদকের আইনজীবী মীর আহাম্মদ আলী সালাম পলাতক আসামিপক্ষে আইনজীবী নিয়োগের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠন ও আইনজীবী নিয়োগের আদেশের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ