spot_img
spot_img

হাজারীবাগে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ে রূপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।

শুক্রবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ