spot_img
spot_img

রমজানের শেষ জুমার নামাজে আল আকসায় আড়াই লক্ষাধিক ফিলিস্তিনির অংশগ্রহণ

ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী বাহিনীর ব্যাপক বাধা সত্ত্বেও আজ শুক্রবার (১৪ এপ্রিল) পবিত্র আল আকসায় রমজানের শেষ জুমা আদায় করেছেন আড়াই লক্ষাধিক ফিলিস্তিনি।

জানা যায়, ৫৫ বছরের কম বয়সীদের আকসায় প্রবেশ ঠেকাতে দামেস্ক এবং ওল্ড সিটির প্রায় সব প্রবেশ পথে লোহার ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিলো। কালান্দিয়া সামরিক চেকপোস্টে কঠোর তল্লাশির ব্যবস্থা করা হয়েছিলো কিন্তু খুব ভোর থেকেই মুসল্লীদের ঢল নামতে শুরু করে আকসায় জুমাকে কেন্দ্র করে।

শত বাধাবিপত্তি সত্ত্বেও এর আগে ২০ রমজান দিবাগত রাত্রিতে আকসায় রমজানের শেষ দশকের এতেকাফেও বসেছেন হাজার হাজার ফিলিস্তিনি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ