spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ছয়টা থেকে শনিবার (১৫ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৭০৭ পিস ইয়াবা, ১৩ কেজি ২৭৫ গ্রাম গাঁজা, ২৬৯ গ্রাম হেরোইন, ২ বোতল ফেন্সিডিল, ৩ লিটার দেশি মদ, ২ বোতল বিদেশি মদ ও ৫ ক্যান বিয়ার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ