spot_img
spot_img

কুদস দিবস উপলক্ষে যে বার্তা দিল হামাস

প্রতি বছরের রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে আন্তর্জাতিক কুদস দিবস। এ দিবস উপলক্ষে জেরুসালেম ও আল আকসা মসজিদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

শুক্রবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে হামাস।

বিবৃতিতে বলা হয়েছে, জেরুসালেম ও আল আকসা মসজিদ জুড়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন গুরুতরভাবে বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “এই দিনটি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের অধিকার ও স্বাধীনতা সংগ্রামের সমর্থনে গোটা মুসলিম উম্মাহ ও বিশ্বের প্রতিটি স্বাধীন জনগণের প্রচেষ্টাকে একত্রিত করার একটি সুযোগ।”

বিবৃতিতে বলা হয়েছে, “জেরুসালেম ও আল-আকসা মসজিদ ফিলিস্তিনি জনগণের পাশাপাশি পুরো মুসলিম বিশ্বের হৃদয়ে গেথে রয়েছে। তবে ইহুদীবাদী দখলদারিত্ব থেকে তা মুক্ত করার জন্য তাদেরও দায়িত্ব রয়েছে।”

বিবৃতিতে, ফিলিস্তিনি জনগণের সমর্থনে রাজনৈতিক, কূটনৈতিক, গনমাধ্যম ও মানবিক স্তরে মুসলিম দেশগুলোর প্রতি আরো বেশি প্রচেষ্টা চালানোর আহ্বান জানান হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, ১৯৭৯ সাল থেকে শুরু হয় আন্তর্জাতিক কুদস দিবস। এই দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ ও ইহুদিবাদ এবং ইসরাইল কর্তৃক পবিত্র শহর জেরুসালেমের দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ