spot_img
spot_img

২৭ ঘণ্টা পর নিভল নিউ সুপার মার্কেটের আগুন

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন ২৭ ঘণ্টা পর সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, নিউ সুপার মার্কেটের আগুন গতকাল শনিবার সকালেই নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু মার্কেটে বিপুল পরিমাণে দাহ্য বস্তু থাকায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সময় লেগেছে। রোববার সকাল ৯টার দিকে আগুন নির্বাপণ করা হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল গণি শাবু বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৯টা ৪৫ মিনিটে মার্কেট বুঝিয়ে দেওয়া হয়েছে। পুরো মার্কেট পুলিশের হেফাজতে আছে। এখন যেকোনো সংস্থা তদন্ত করতে পারবে।

এদিকে, আগুন লাগার পর থেকে নিউ মার্কেট এলাকায় যান চলাচল ও মার্কেট বন্ধ ছিল। তবে, রোববার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে গাউছিয়া, চাঁদনীচক মার্কেটসহ আশপাশের বিপণিবিতানগুলো খুলেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ