spot_img
spot_img

বিনাবিচারে ইসরাইলি কারাগারে বন্দি আদনান ৭২ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন; মৃত্যুর ঝুঁকি বাড়ছে

দীর্ঘদিন ধরে বিনা বিচারে ফিলিস্তিনের নাগরিক খাদের আদনানকে বন্দী করে রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। যার প্রতিবাদ হিসেবে তিনি অনশন করছেন গত ৭৩ দিন ধরে। এতেকরে শারীরিকভাবে স্বাস্থ্যের অবনতি ঘটেছে। ফলস্বরূপ তিনি যেকোনো সময় মারা যেতে পারেন বলে সতর্ক করেছে মানবাধিকার সংগঠন প্যালেস্টানিয়ান প্রিজনার্স ক্লাব (পিসিসি)।

সোমবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে ‘পিসিসি’ এ বিষয়টি জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী সন্ত্রাসীদের হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই অনশন করছেন খাদের আদনান। শারীরিকভাবে তিনি বর্তমানে বিপদজনক পর্যায়ে পৌঁছেছেন। যে কোন মুহূর্তে তিনি মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। কিন্তু কারাগার কর্তৃপক্ষ আজ পর্যন্ত তার দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

অনেক বেশি দেরি হওয়ার পূর্বে এ বন্দীর জীবন বাঁচাতে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রতি আহ্বান জানিয়েছে পিপিসি।

গত সপ্তাহে খাদের আদনানের স্ত্রী গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, “তিনি এসেছিলেন, তবে দীর্ঘ সময়ের জন্য নয়। বর্তমানে তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। তিনি শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসক জানিয়েছেন তিনি যেকোনো সময় স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন।”

৪৪ বছর বয়সী খাদের আদনানকে গত ৫ ফেব্রুয়ারি দখলদার বাহিনী জেনিনের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এরপর এই অবৈধ আটকের প্রতিবাদে তিনি অনশন শুরু করেন।

অবৈধ দখলদারিত্বের প্রতিবাদ ও রাজনৈতিক কার্যকলাপের জন্য গত ২০ বছরে মোট ১২ বার গ্রেফতার করা হয় খাদের আদনানকে। ইসরাইলি কারাগারে তিনি মোট ৮ বছর কাটিয়েছেন। তিনি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের একজন সিনিয়র সদস্য।

উল্লেখ্য, এর পূর্বে ২০১২ সালে তিনি ৬৬ দিন ও ২০১৫ সালে ৫৬ দিন দীর্ঘ অনশন করেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ