spot_img
spot_img

করোনা: বিশ্বব্যাপী মৃত্যু ৪৮০, শনাক্ত ৫৬ হাজার

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪৮০ জনের মৃত্যু এবং ৫৯ হাজার ৫৬৫ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৯ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৫ হাজার ১৭৩ জন আক্রান্তের ঘটনা দক্ষিণ কোরিয়ায়। প্রাণহানির তালিকায় শীর্ষে ফ্রান্স। দেশটিতে একদিনে ১৪০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৯৯৩ জন এবং মারা গেছেন ১২ জন। আমেরিকায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৯ জন এবং মারা গেছেন ৩৮ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছেন ৭৮৮ জন এবং মারা গেছেন ১৪ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন ২০ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৩ জন এবং মারা গেছেন ১১ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫৭ লাখ ৮২ হাজার ১১০ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৪৩ হাজার ২৮৫ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ