spot_img
spot_img

আরও ৭ ফিলিস্তিনিকে গুলি করে গুরুতর আহত করল ইসরাইলী বাহিনী

দখলকৃত পশ্চিমতীরে আরও ৭ জন ফিলিস্তিনিকে নির্মমভাবে গুলি করে গুরুতর আহত করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (১৯ এপ্রিল) জেনিন শরণার্থী শিবিরে দখলদার বাহিনীর অভিযানের সময় এ ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিদের জেনিন সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইসরাইলী সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে জেনিন শরণার্থী শিবিরে অভিযান চলমান রয়েছে।

ইসরাইল দাবি করেছে, গত মঙ্গলবার দখলকৃত পূর্ব জারুজালেমের শেখ জাররাহ এলাকায় একজন ফিলিস্তিনি গাড়িতে গুলি চালিয়ে দুইজন ইসরাইলিকে আহত করেছে। এ ঘটনার জের ধরেই মূলত জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে দখলদার বাহিনী।

সূত্র: টিআরটি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ