spot_img

আইনের শাসন থাকলে মাওলানা মামুনুল হককে মিথ্যা মামলায় কারাগারে থাকতে হতো না: মাওলানা ফজলুর রহমান

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের দায়িত্বশীল মাওলানা ফজলুর রহমান বলেছেন, দেশে আইনের শাসন নেই বলেই আলেম-ওলামারা দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে রয়েছেন, যদি বিচার বিভাগ স্বাধীন থাকতো তাহলে বিনা বিচারে ওলামায়ে কেরামের দীর্ঘদিন কখনো কারাগারে থাকতে হতো না।

আজ বুধবার (১৯ এপ্রিল) যুব মজলিস নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাওলানা অলিউল্লাহ, মুফতি রুহুল আমিন, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা জাকির হোসাইন, শহিদুল ইসলাম, উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাহবুবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুফতি শামসুল ইসলাম রাহমানী, মুফতি আব্দুল কাদের, মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউসার আহমদ, থানা শাখা দায়িত্বশীল মোঃ আব্দুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, মাওলানা মামুনুল হককে দ্রুত মুক্তি না দিলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে এবং সরকারকে মওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল ওলামায়ে কেরামের মুক্তি দিতে বাধ্য করা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ