spot_img
spot_img

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ২ কোটি ৭১ লাখ টাকা টোল আদায়

ঈদযাত্রার দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু সেতু‌তে গত ২৪ ঘণ্টায় ছোট-বড় মি‌লি‌য়ে ৩৬ হাজার ৬৯‌টি প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল টোল আদা‌য়ের বিষয়‌টি গণমাধ্যমকে নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, গত ক‌য়েক দি‌নের চে‌য়ে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বৃদ্ধি পে‌য়ে‌ছে। এতে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে ২০ হাজার ৮২০‌টি। টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা। এ ছাড়া উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে ১৫ হাজার ২৪৯‌টি। এতে টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা। ফ‌লে সেতু‌তে মোট টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

গত ক‌য়েক‌ দি‌নের চে‌য়ে গত ২৪ ঘণ্টায় সেতু‌তে টোল আদায় বে‌শি হ‌য়ে‌ছে বলেও জানিয়েছে বাংলাদেশে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ