spot_img
spot_img

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

আজও ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৮টা ৫৭ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬১ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম।

অন্যদিকে, চিলির সান্তিয়াগো, ভিয়েতনামের হ্যানয় ও থাইল্যান্ডের চিয়াং মাই যথাক্রমে ১৮০, ১৭০ ও ১৬৯ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ