spot_img
spot_img

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল থেকে রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামায়াতের ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতী রুহুল আমীন।

জামাতে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামীদ, প্রধান বিচারপতি,বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যরা, মুসলিম বিশ্বের কূটনীতিকরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ