spot_img
spot_img

ঈদের দিনে কারাগারে যা খাচ্ছেন কারাবন্দীরা

আনন্দ-উদ্দীপনার সাথে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। কারাবন্দিদের জন্য এই দিনটি অন্য দিনগুলোর মতোই।

কারা সূত্রে জানা যায়, অতিরিক্ত গরমের কারণে এবারের ঈদে অন্যান্য বছরের মতো বিনোদনের ব্যবস্থা থাকছে না। তবে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ঈদের দিন বন্দিদের ঘরোয়া পরিবেশের আমেজ দেওয়ার জন্য সকাল ৭ টায় তাদের স্ব স্ব সেলে মুড়ি, পায়েস ও চমচম মিষ্টি পাঠানো হয়েছে। মুড়ি,পায়েস ও চমচম খাওয়ার পর বন্দিরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

ঈদের দিন দুপুরে ও রাতে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।

দুপুরের খাবার

ঈদের দিন দুপুরে বন্দিদের জন্য কয়েক পদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুপুরে তারা পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস/খাসির গোস্ত দিয়ে খাবার খান । এছাড়া কোমল পানীয় ও পান সুপারির ব্যবস্থাও ছিল তাদের জন্য।

রাতের খাবার

ঈদের দিন শেষে রাতেও বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হবে। সব শেষ রাতের বেলায় বন্দিরা খাবেন সাদা ভাত, আলুর দম, ডিম ও রুই মাছ। এছাড়া থাকবে কাগজি লেবু ও  শসা।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ সকল খাবার অন্যসব দিনের মতো করে রান্না করা হবে। তবে ঈদের দিনের বিশেষ খাবার উন্নতমানের সকল পণ্য দিয়ে রান্না করা হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রায় ৯ হাজার বন্দি এই বিশেষ খাবার খাবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ