spot_img

সকল মামলায় জামিন থাকলেও ঠুনকো কারণে রিজভীকে মুক্তি দেওয়া হয়নি : প্রিন্স

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সকল মামলায় জামিন থাকলেও অন্যায়ভাবে ঠুনকো কারণে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ঈদের আগে মুক্তি দেওয়া হয়নি। এটা সরকারের কর্তৃত্ববাদী প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ।

তিনি বলেন, রিজভী আহমেদ অসুস্থ। কারাগারে তাকে সু-চিকিৎসা দেওয়া হয়নি। পরিবার ও দলের পক্ষ থেকে বার বার তাকে বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার আহ্বান করা হলেও সরকার তা করেনি। বারবার তাকে মুক্তি দেওয়ার দাবি করা হলেও ফ্যাসিবাদী সরকার মুক্তি দেয়নি।

রোববার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক-শিরিন সুলতানা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-ডা. রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খোন্দকার মাশুকুর রহমান, সহ যুব বিষয়ক সম্পাদক-মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ আইন বিষয়ক সম্পাদক-এড. জয়নুল আবেদীন মেজবাহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ