spot_img

প্রায় পাঁচ মাস পর মুক্তি পেলেন রিজভী

প্রায় পাঁচ মাস কারাভোগের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

গত বছরের ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ। সেখান থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কারাগারে আটক ছিলেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ