spot_img
spot_img

আকসায় তেলাওয়াতরত তুর্কি তরুণীকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরেই ছাড়তে বাধ্য হলো ইসরাইল

আল আকসা থেকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী সেনাদের হাতে গ্রেপ্তার তুর্কি তরুণী ওজগেকান মুতলুকে মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) পবিত্র মসজিদে আকসার পূর্ব গেট বাব আল-রহমাহতে কুরআন তেলাওয়াত করার সময় তাকে আটক করে ইহুদিবাদী ইসরাইল।

জানা যায়, ২৪ বছর বয়সী তুর্কি তরুণী ওজগেকান মুতলুর আটকের খবর ইসরাইলে থাকা তুরস্কের কূটনৈতিক মিশনের কাছে পৌঁছলে তারা দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরু করে দেয়। দুপুর না গড়াতেই তারা তাকে ছাড়িয়ে আনতে সক্ষম হোন।

উল্লেখ্য, ফিলিস্তিন দখল করে গড়ে উঠা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল নিয়মিতই সেখানকার মুসলিমদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে থাকে। এক্ষেত্রে শিশু, নারী-পুরুষ ও বয়স্ক ব্যক্তিরাও তাদের বর্বরতার শিকার।

সর্বশেষ পবিত্র রমজান মাসে মসজিদে আকসা ও আকসা প্রাঙ্গণে নামাজরত মুসলিমদের উপর তারা সন্ত্রাসী হামলা চালানোর পাশাপাশি প্রাচীন ধর্মীয় স্থাপনাগুলোতেও তাণ্ডব চালায়। ইস্টার সানডে, গুড ফ্রাইডেকে কেন্দ্র করে খ্রিস্টান ফিলিস্তিনিরা প্রাচীন আকসায় গমন করলে তাদের উপরও সন্ত্রাসী হামলা চালায় অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী বাহিনীরা। এতে পুরো পৃথিবী তাদের সমালোচনায় মুখর হয়ে উঠে। একযোগে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির নিন্দা জানায় মুসলিম ও খ্রিস্টান বিশ্বের দেশগুলো।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ