বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়রপ্রার্থী হিসেবে দলের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীমের নাম ঘোষণা করা হয়েছে।
আজ (২৭ এপ্রিল) বৃহস্পতিবার চরমোনাই মাদরাসায় অডিটোরিয়ামে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম।










