spot_img
spot_img

দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে ঢাকা

রাজধানী ঢাকার বাতাসের মান ফের অবনতি হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা।

সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬৬। এর আগে শুক্রবার ১২১ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল ১০ম।

এদিকে আইকিউ এয়ারের সূচকে ১৭১ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। একই স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানিয়ে থাকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ