spot_img

১৪৪ দিন পর বিএনপির কার্যালয়ে রিজভী

কারাগার থেকে গত মঙ্গলবার বিকালে মুক্তির পর ১৪৪ দিন পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দফতরে ফিরেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রবিবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি দলীয় কার্যালয়ের সামনে আসেন। এর আগে থেকেই রিজভীকে স্বাগত জানানোর জন্য কয়েকশত নেতাকর্মী অপেক্ষা করছিলেন। রিজভী গাড়ি থেকে নামার পরপরই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে মিছিল নিয়ে সিটি হার্ট ভবনের সামনে থেকে দলীয় কার্যালয়ের সামনে আসেন। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় নিজের দপ্তরে যান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহ-দফতর সম্পাদক মনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিংসহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে রিজভীকে শুভেচ্ছা জানান।

এসময় রিজভী দলীয় নেতাকর্মীদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং সরকার পতন আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে গ্রেফতার করেছিলো পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ