spot_img
spot_img

দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে ঢাকা

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, আজ সোমবার (১ মে) ঢাকার বায়ু কেবল বিশেষ ব্যক্তিদের জন্য (সংবেদনশীল) জন্য অস্বাস্থ্যকর। আজ ঢাকার স্কোর ১০৬, অবস্থান ১২তম।

দূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। আইকিউ এয়ারের সূচকে আজ জাকার্তার স্কোর ১৫৪, অবস্থান প্রথম। তালিকায় জাকার্তার পরের স্থানগুলোতে আছে নেপালের কাঠমান্ডু, চীনের উহান ও চেঙডু। পাকিস্তানের লাহোর এবং ভিয়েতনামের হ্যানয় রয়েছে এর পরের অবস্থানগুলোতে।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি সবচেয়ে ভালো অবস্থানে আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ