spot_img
spot_img

আ. লীগ সরকার শ্রমবান্ধব সরকার : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ সরকার শ্রমবান্ধব সরকার। এই সরকার যখনই ক্ষমতায় আসে, শ্রমিকদের কল্যাণে কাজ করে।

সোমবার (১ মে) ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমবান্ধব সরকার। এই সরকার যখনই ক্ষমতায় আসে, শ্রমিকদের কল্যাণে কাজ করে। পুঁজিবাদের সৃষ্টি না হলে, কল-কারখানার সৃষ্টি না হলে, শ্রমিক শ্রেণির সৃষ্টি হয় না। আর শ্রমিক শ্রেণির সৃষ্টি না হলে, শ্রম বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র কায়েম হয় না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন শ্রমজীবী মানুষের নেতা। শ্রমিক শ্রেণির প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং ভালবাসা ছিল। তিনিই দেশ স্বাধীন হওয়ার পরে সরকারিভাবে মে দিবস পালনের উদ্যোগ নিয়ে ছিলেন। আজ তাই সরকারিভাবে সারাদেশে মে দিবস পালন হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ