spot_img

আজ গোটা দেশকে কারাগারে রূপান্তরিত করেছে আ.লীগ সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার আজ গোটা দেশকে কারাগারে রূপান্তরিত করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার করে রাখা হয়েছে।

সোমবার (১ মে) মহান শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, এই সরকার জনগণের ভোটের নির্বাচিত হয়নি। তারা মানুষকে বোকা বানিয়ে, গণতন্ত্রগামী মানুষকে হত্যা-গুম-খুন করে জোর করে ক্ষমতায় বসে আছে।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি আরও বলেন, আবার সেই পুরনো কাদায় তারা আরেকটি নির্বাচন করতে চায়। মানুষ যেন ভোট দিতে না পারে, ভোট চুরি করে যেন ক্ষমতা আসতে পারে। তারা যেন আবার ক্ষমতা দখল করতে পারে সেজন্য এখন থেকে তারা হুমকি দিয়ে জনগণকে ভয় দেখাতে চায়।

মির্জা ফখরুল বলেন, আমরা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দশ দফা কর্মসূচি দিয়েছি। এর প্রধান দাবি-এ সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের মাধ্যমে নির্বাচন করতে হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার, শ্রমিকদের সরকার, কৃষকদের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ