spot_img

শেখ হাসিনার নেতৃত্বে এখন আর দেশে শ্রমিক মালিকের মধ্যে ভেদাভেদ নেই : মায়া

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে এখন আর দেশে শ্রমিক মালিকের মধ্যে ভেদাভেদ নেই, সবাই এক হয়ে গেছে। মালিক শ্রমিক সবাই এখন ভালো আছে।

সোমবার (১ মে) ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মে দিবসের সমাবেশে এ কথা বলে তিনি।

মায়া বলেন, বিএনপির কোনো ইতিহাস-ঐতিহ্য নেই। তাদের একটাই লক্ষ্য শেখ হাসিনাকে শেষ করতে হবে। এদেশের মধ্যে যদি কোনো খুন-খারাবির দল থাকে সেটা হলো বিএনপি।

তিনি বলেন, বিএনপি বলে নির্বাচন করতে দেবে না, আমি (মায়া) তাদেরকে বলে দিতে চাই, নির্বাচনে বাধা দিতে বিএনপি নেমেই দেখুক কী হয়, মাঠে আসেন। আওয়ামী লীগ মাঠে নেমে গেছে, আওয়ামী লীগ প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসতে হবে। আপনারা (বিএনপি) নির্বাচনে আসুন। নির্বাচনের জন্য আওয়ামী লীগ চুপ করে বসে নেই। আমাদের কাজ আমরা করে যাচ্ছি। জনগণের পায়ে ধরে ভোট চাইব, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ