spot_img
spot_imgspot_img

কোয়াডে এখনই নতুন সদস্য নেওয়ার পরিকল্পনা নেই: আমেরিকা

চার দেশের সামরিক জোট কোয়াডে আপাতত নতুন কোনও দেশকে সদস্য যুক্ত করার পরিকল্পনা নেই আমেরিকার।

সোমবার (১ মে) এ তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ।

আগামী জুন মাসের ২৪ তারিখে অস্ট্রেলিয়ায় এই জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। জোটভুক্ত নেতাদের বৈঠকের আগে জোটে নতুন সদস্য যুক্ত করার বিষয়ে এই মন্তব্য করল আমেরিকা। এ বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জি-পিয়েরে সাংবাদিকদের বলেছেন, কোয়াড প্রতিষ্ঠিত হয়েছে দুই বছর আগে। কোয়াড এখনও একটি নবীন জোট। এ মুহূর্তে নতুন সদস্য যুক্ত করার কোনও পরিকল্পনা নেই।

মার্কিন প্রেস সেক্রেটারি জানিয়েছেন, কোয়াড নেতারা সিদ্ধান্ত নিয়েছেন তারা আপাতত জোটের বিভিন্ন ক্ষেত্রে শক্তি সমুন্নত রাখার দিকে মনোযোগ দেবেন।

সূত্র: হোয়াটাই হাউস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ