spot_img
spot_img

আগামী সপ্তাহে আরও ১০০ হাসপাতালে চালু হচ্ছে বৈকালিক সেবা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, আগামী সপ্তাহে আরও ১০০ হাসপাতালে চালু হবে বৈকালিক সেবা।

মঙ্গলবার (২ মে ) সচিবালয়ে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে নিয়োজিত ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের নিয়মতান্ত্রিকভাবে প্রশিক্ষণ দেওয়া হতো না। শিল্প শিক্ষণকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে আসতে কাজ শুরু হয়েছে। এছাড়া প্রতিবছর একটি কনফারেন্সের আয়োজন করা হবে। যে পদ্ধতিতে ডিসি ও পুলিশ সুপারের কনফারেন্স করা হয় ডাক্তারদের নিয়েও প্রতিবছর এর আদলে একটি কনফারেন্সের আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও সারাদেশে মাঠ পর্যায়ে বিভিন্ন পরিচালকসহ প্রায় সাতশ’র মতো কর্মকর্তা রয়েছে। সবাইকে নিয়ে এই কনফারেন্সের আয়োজন করা হবে। সেই কনফারেন্সে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। আশা করি তিনি আমাদের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জাহিদ মালেক বলেন, চলতি মাসের ১১ তারিখে বাংলাদেশের ইউনিভার্সিটি হেলথ কনফারেন্স নামে একটি ইউনিভার্সাল হেলথ কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য খাতের দেশি-বিদেশি অনেক গুণীজন এ কনফারেন্সে অংশ নেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ