spot_img
spot_img

আচরণবিধি ভাঙার কোনো ঘটনা বরদাশত করা হবে না: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আসন্ন সিটি নির্বাচন ঘিরে আচরণবিধি ভাঙার কোনো ঘটনা বরদাশত করা হবে না। যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের ৭ মে ডাকা হয়েছে।

মঙ্গলবার (২ মে) প্রার্থীদের আচরণবিধি না মানার বিষয়ে গৃহীত পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জেনে না না জেনে যারাই আচরণবিধি লঙ্ঘন করবেন তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। এরইমধ যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাদের ৭ মে ডাকা হয়েছে। প্রার্থীদের ব্যাখ্যা সন্তোষজনক না হলে শাস্তি দেয়া হবে।

উল্লেখ্য, অভিযোগ রয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর আচরণবিধি ভঙ্গ করেছেন। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এদিকে, মন্ত্রী ও এমপিদের নির্বাচনি এলাকায় না যাওয়ার বিষয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানান ইসি আলমগীর।

খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটে সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি মানার বিষয়টি নিশ্চিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ