সুদানের সামরিক বাহিনী ও আধা-সামরিক বাহিনী ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
মঙ্গলবার (২ মে) সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন জানায়, দু’পক্ষ শান্তি আলোচনার জন্য প্রতিনিধি পাঠাবে। আলোচনার জন্য এখনও কোনো ভেন্যু ঠিক হয়নি। তবে, দু’পক্ষের পছন্দের কোনো একটি জায়গায় আলোচনা অনুষ্ঠিত হবে।
এদিকে, গত ১৫ এপ্রিল থেকে দু’পক্ষের সংঘাতে এখন পর্যন্ত ৫০০ এর বেশি মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।
জাতিসংঘ বলছে, সংঘাতের ফলে ৮ লাখেরও বেশি মানুষ দেশটি থেকে পালিয়ে যেতে পারে। ইতোমধ্যেই এক লাখেরও বেশি মানুষ সুদান ছেড়ে পালিয়েছেন।











