ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গ্রাম অঞ্চলের তুলনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাই নগরের তাপমাত্রা নিরসনে ঢাকায় আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানো হবে।
বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডিএনসিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডিয়েশন আরশট-রকফেলার ফাউন্ডেশনের সমঝোতা চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
মেয়র বলেন, ঢাকা শহরের তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। দাবদাহের ফলে শহরের মানুষের জীবন ও জীবিকা আজ হুমকিতে। মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা কমে যাওয়ায় আর্থিক ক্ষতি হচ্ছে।
তিনি আরও বলেন, আমি আশা করছি, ডিএনসিসি এবং আরশট-রকের যৌথ উদ্যোগ তামমাত্রা কমানোর মাধ্যমে একটি নিরাপদ ও শীতল ঢাকা গড়তে সক্ষম হবে।
এ সময় তিনি উত্তর সিটি করপোরেশন এলাকায় চলতি বর্ষা মৌসুমে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দেন।











