ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো কথা বলবে না জাপান।
বুধবার (৩ মে) রাজধানীর বারিধারায় জাপান দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে আমি অবশ্যই কোনো মন্তব্য করব না।
তিনি বলেন, সামরিক ও নিরাপত্তা খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় জাপান। এজন্য ঢাকা নতুন স্কিমে টোকিও থেকে সামরিক অস্ত্র ও সরঞ্জামাদি কিনবে।
ইওয়ামা কিমিনোরি আরও বলেন, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া ও ভারতের উদ্যোগে গঠিত কোয়াড কোনো সামরিক জোট নয়। এ ছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের সংযুক্তি ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির সঙ্গে সাংঘর্ষিক নয় বলেও জানান জাপান রাষ্ট্রদূত।












